ঝিনাইদহঃ স্কুল ফাঁকি দিয়ে পার্কে আড্ডা দেওয়ায় ৬০ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। শহরে কিশোর গ্যাং প্রতিরোধে নান্দনিক উদ্যোগ নিয়েছে পুলিশ। স্কুলের কোমলমতি শিশু শিক্ষার্থীরা যাতে বিপথগামী হতে না পারে সেজন্য স্কুল টাইম কঠোরভাবে মনিটরিং করা হচ্ছে।
গতকাল বৃহস্পতিবার (১ জুন) কর্মসূচির অংশ হিসেবে ঝিনাইদহের বিভিন্ন পার্কে আড্ডা দেওয়ায় প্রায় ৬০ শিক্ষার্থীকে আটক করে পুলিশ।
তথ্য নিয়ে জানা গেছে, বৃহস্পতিবার শহরের বিভিন্ন পার্কে স্কুল ফাঁকি দিয়ে শিক্ষার্থীরা আড্ডা দিচ্ছিলেন। এমন খবর পেয়ে পুলিশ বিভিন্ন পার্কে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে এবং অভিভাবকদের জিম্মায় তাদেরকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।
ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের জন্য পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০২/০৬/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
