জয়পুরহাটঃ জেলা শহরের গুলশান মোড় এলাকায় এন এ মাদকাসক্ত পুনর্বাসনকেন্দ্রে আব্দুর রহমান (১৭) নামে এক স্কুলশিক্ষার্থী হত্যাকাণ্ডের শিকার হয়েছে।
মঙ্গলবার (৩০ মে) আনুমানিক সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুর রহমান জয়পুরহাট সদর উপজেলার ভাদসা দিওর গ্রামের লুদু মিয়ার ছেলে। সে অষ্টম শ্রেণিতে পড়াশোনা করত।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, আব্দুর রহমান মাদকাসক্ত ছিল। পরিবারের সদস্যরা দুই বছর আগে তাকে জয়পুরহাট শহরের গুলশান মোড় এলাকার এন এ মাদকাশক্ত পুনর্বাসনকেন্দ্রে ভর্তি করেন।
তিনি বলেন, মঙ্গলবার সকালে নাশতা নিতে নিচে নামে আব্দুর রহমান। এরপর আধাঘণ্টা পেরিয়ে গেলেও সে নাশতা নিয়ে চারতলায় তার কক্ষে না আসায় সঙ্গে থাকা অন্য ছেলেরা খুঁজতে নিচে নামে। তারা নিচে এসে দেখে আব্দুর রহমান রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। এরপর পুনর্বাসনকেন্দ্রের কর্তৃপক্ষ তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি আরও বলেন, ওই পুনর্বাসনকেন্দ্রের এক কিশোর তাকে হাসুয়া দিয়ে কুপিয়ে পালিয়ে গেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। তাকে ধরতে পুলিশি অভিযান চলছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/৩০/০৫/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
