এইমাত্র পাওয়া

নার্সিং ভর্তি পরীক্ষায় প্রথম নাসরিন

ঢাকাঃ ২০২২-২৩ শিক্ষাবর্ষের নার্সিং ও মিডওয়াইফারি কোর্সের ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছেন নাসরিন জাহান নেভী। তিনি নেত্রকোনা সরকারি কলেজের শিক্ষার্থী ছিলেন।

এর আগে গত শুক্রবার রাজধানী ঢাকাসহ দেশের ২০টি কেন্দ্রের ৬২ ভেন্যুতে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করে নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল।

নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সরকারি এবং বেসরকারি নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষাপ্রতিষ্ঠানে বিএসসি ইন নার্সিং, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সরকারি নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে (কোড অনুযায়ী) ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হলো। অবশিষ্ট উত্তীর্ণ প্রার্থীদের মেধাক্রম ও কোটার ভিত্তিতে অপেক্ষমাণ তালিকা হিসেবে বিবেচনা করা হবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/৩০/০৫/২০২৩  

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.