মন্জুর আলী শাহ , জেলা প্রতিবেদক, দিনাজপুরঃ রবিবার (২৮ মে-২০২৩) শিক্ষাবোর্ডের এসএসসি গার্হস্থ্য বিজ্ঞান (তত্বীয়), কৃষি শিক্ষা (তত্বীয়), সঙ্গীত (তত্ত্বীয়), আরবি, সংস্কৃত, পালি, শারীরিক শিক্ষা ও ক্রীড়া (তত্বীয়) এবং চারু ও কারুকলা (তত্বীয়) বিষয়ের পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। এই বিষয়গুলোর পরীক্ষায় মোট ১৭৩৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। আর ৬ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
দিনাজপুর শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ মানিক হোসেন জানান, রবিবার (২৮ মে-২০২৩) গার্হস্থ্য বিজ্ঞান (তত্বীয়), কৃষি শিক্ষা (তত্বীয়), সঙ্গীত (তত্ত্বীয়), আরবি, সংস্কৃত, পালি, শারীরিক শিক্ষা ও ক্রীড়া (তত্বীয়) এবং চারু ও কারুকলা (তত্বীয়) বিষয়ের
অনুষ্ঠিত হয়েছে। এই পরীক্ষায় ১ লাখ ৪০ হাজার ৯০১ জন পরীক্ষার্থীর মধ্যে ১ লাখ ৩৯ হাজার ১৬৬ জন পরীক্ষার্থী উপস্থিত এবং ১৭৩৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। অনুপস্থিতির হার ছিল ১ দশমিক ২৩ শতাংশ। এছাড়া ওই দিনের পরীক্ষায় গাইবান্ধা জেলায় ৬ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে রয়েছে রংপুর জেলায় ২৫২ জন, গাইবান্ধায় ২২৫ জন, নীলফামারীতে ২০৮ জন, কুড়িগ্রামে ২২৫ জন, লালমনিরহাটে ১৮০ জন, দিনাজপুরে ৩২৭ জন, ঠাকুরগাঁয়ে ১৫৩ জন ও পঞ্চগড় জেলায় ১৬৫ জন।
উল্লেখ্য, এবারে দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় সর্বমোট ২ লাখ ১ হাজার ৩৫৯ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৮/০৫/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
