এইমাত্র পাওয়া

নার্সিং ও মিডওয়াইফারি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

ঢাকাঃ বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের অধীনে ৪ বছর মেয়াদি ব্যাচেলর অব সায়েন্স ইন নার্সিং (বিএসসি), ৩ বছর মেয়াদি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ৩ বছর মেয়াদি ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

শনিবার (২৭ মে) রাতে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) এবং কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্য-সচিব রাশিদা আক্তার সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, সরকারি এবং বেসরকারি নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষাপ্রতিষ্ঠানে বিএসসি ইন নার্সিং, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে ২০২২-২৩ শিক্ষাবর্ষে বিগত ২৬ মে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সরকারি নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহে (কোড অনুযায়ী) ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হলো। অবশিষ্ট উত্তীর্ণ প্রার্থীদের মেধাক্রম ও কোটার ভিত্তিতে অপেক্ষমাণ তালিকা হিসেবে বিবেচনা করা হবে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে ফলাফল প্রকাশ করা হলো।

ভর্তির তারিখ ও বিস্তারিত নির্দেশনা পরবর্তীতে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের (www.bnmc.gov.bd) ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

এর আগে গত শুক্রবার (২৬ মে) সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত দেশের ২০টি কেন্দ্র ও ৬২ টি ভেন্যুতে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ভর্তি পরীক্ষায় ৩টি কোর্সে মোট ১ লাখ ১৭ হাজার ১৮৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। পরীক্ষায় সর্বোচ্চ পরীক্ষার্থী ঢাকা কেন্দ্রে মোট ১৮ হাজার ৫৭৭ জন এবং সর্বনিম্ন নোয়াখালী কেন্দ্রে ৮৬৭ জন পরীক্ষা দেয়।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৮/০৫/২০২৩           

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.