শিক্ষাবার্তা ক্যারিয়ার ডেস্ক, ঢাকাঃ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি বিভিন্ন গ্রেডে ৬১ জন লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম ও পদসংখ্যা : সহকারী প্রকৌশলী (পুর) পদে ১০ জন, সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) পদে ৩ জন, সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) পদে ১ জন, উপসহকারী প্রকৌশলী (পুর) পদে ৩৪ জন, উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক) পদে ৪ জন ও উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) পদে ৯ জন নিয়োগ দেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে পদ অনুসারে আবেদনের জন্য যোগ্যতা ভিন্ন ভিন্ন। আবেদনের শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তিতে।
আবেদনের বয়স : প্রার্থীর বয়স ১ মে ২০২৩ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা/ শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স ৩২ বছর। বয়সের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়।
আবেদন ফি : সহকারী প্রকৌশলী (পুর), সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) ও সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) পদের আবেদন ফি ১০০০ টাকা। আর উপসহকারী প্রকৌশলী (পুর), উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক) ও উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) পদের জন্য আবেদন ফি ৭০০ টাকা। ফি দিতে হবে টেলিটকের প্রিপেইড মুঠোফোন থেকে।
আবেদনের নিয়ম: আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে ক্লিক করুন এখানে।
আবেদনের শেষ তারিখ : আগ্রহীরা আগামী ১৫ জুন পর্যন্ত আবেদন জমা দিতে পারবেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৫/০৫/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
