ঢাকা: প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) শাহ রেজওয়ান হায়াত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ২০২২-২০২৩ শুদ্ধাচার পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন।
মঙ্গলবার (২৩ মে) মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ফজলুর রহমানের সই করা পত্রে এ তথ্য জানানো হয়েছে।
পুরস্কার হিসেবে তিনি পাবেন একটি ক্রেস্ট, সার্টিফিকেট ও এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ।
পুরস্কার প্রাপ্তিকে তিনি তার অন্তহীন কাজের স্বীকৃতি মনে করেন ও এটি তাকে আরও নিবেদিত প্রয়াসে নতুন নতুন উদ্যোগ নিতে অনুপ্রাণিত করবে বলে জানান মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত।
শাহ রেজওয়ান হায়াত ইতোপূর্বে বিভিন্ন দপ্তরের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৩তম ব্যাচের সদস্য শাহ রেজওয়ান রংপুরের পীরগাছার এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৪/০৫/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
