শিক্ষাবার্তা ক্যারিয়ার ডেস্ক, ঢাকাঃ জনবল নিয়োগ দিচ্ছে সরকারি প্রতিষ্ঠান ঢাকা ওয়াটার সাপ্লাই অ্যান্ড সুয়্যারেজ অথরিটি (ঢাকা ওয়াসা)। প্রতিষ্ঠানটিতে ‘স্ক্যাডা অপারেশন ইঞ্জিনিয়ার’ পদে ৪৪ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীদের দ্রুত আবেদন করার জন্য বলা হচ্ছে। আগামী ৩১ মে (বুধবার) শেষ হবে আবেদনের সময়।
প্রতিষ্ঠান: ঢাকা ওয়াটার সাপ্লাই অ্যান্ড সুয়্যারেজ অথরিটি (ঢাকা ওয়াসা)
পদসংখ্যা: ৪৪টি
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সিভিল/ মেকানিক্যাল/ ইলেকট্রিক্যাল/ কম্পিউটারে অন্যূন দ্বিতীয় বিভাগে ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা।
শিক্ষাজীবনে সকল স্তরে দ্বিতীয় বিভাগ/ শ্রেণি থাকতে হবে
আইটিতে দক্ষতা, কম্পিউটারে দক্ষতা, স্ক্যাডা বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
বয়স: ৩২ বছর
বেতন: ৪০ হাজার।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
চুক্তির মেয়াদ: ০৩ বছর
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
কর্মস্থল: যে কোনো স্থান
আবেদনের নিয়ম: আগ্রহীরা www.dwasa.org.bd এর মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদন ফি: ৫০০ টাকা।
আবেদনের শেষ সময়: ৩১ মে ২০২৩
সূত্র: ঢাকা ওয়াসার ওয়েবসাইট
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৩/০৫/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
