জাতীয় পর্যায়ের পুরষ্কার গ্রহণ মেহেরপুরের বাদশা ও অনিকের

রফিকুল আলম বকুল, জেলা প্রতিবেদক, মেহেরপুরঃ  বাংলাদেশ স্কাউটস,স্পেশাল ইভেন্টস বিভাগ কর্তৃক আয়োজিত জাতীয় প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ২০২৩ এ মেহেরপুর সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের মোঃ বাদশা খান,বাংলা ভাষায় উপস্থাপনা বিভাগে জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন এবং মোঃ অনিক হাসান, যন্ত্রসংগীত বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করেছে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ১৬ মে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব মোঃ তোফাজ্জল হোসেন মিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. মোঃ মোজাম্মেল হক খান, প্রধান জাতীয় কমিশনার বাংলাদেশ স্কাউটস ও কমিশনার দুর্নীতি দমন কমিশন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২২/০৫/২০২৩      

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.