নড়াইলঃ তথ্য-পরিচয় গোপন করে নড়াইলে মেয়ের এসএসসির পরীক্ষা কেন্দ্রে হল সুপারের দায়িত্ব পালন করায় আরবিএফএম ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শরিফুল ইসলামকে পরীক্ষার সব দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে।
রবিবার কেন্দ্র সচিব নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শরিফুলের মেয়ে শিবানা খাতুন নড়াইল সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে। ওই বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে হল সুপারের দায়িত্ব পালন করছেন শরিফুল ইসলাম। তবে ৩টি বিষয়ে পরীক্ষার পর বিষয়টি জানাজানি হলে কর্তৃপক্ষের নজরে আসে। ওই দিন থেকে শরিফুল ইসলামকে মৌখিকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। পরে খোঁজখবর নিয়ে ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে রোববার চূড়ান্তভাবে পরীক্ষার সব দায়িত্ব থেকে তাকে বহিষ্কার করা।
উপজেলা শিক্ষা কর্মকর্তা এসএম সুলতান মাহমুদ বলেন, তথ্য গোপন করে শরিফুল ইসলাম ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন। বহিষ্কারে পাশাপাশি তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২২/০৫/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
