তারাকান্দায় শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক মো. মজিবর রহমান

শরীফ আহমেদ, । শিক্ষা মন্ত্রণালয় ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক আয়োজিত জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ এ ময়মনসিংহ জেলার তাারাকান্দা উপজেলার দ্বিতীয় বারের মত শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (বিদ্যালয়) নির্বাচিত হয়েছেন জনাব মোঃ মজিবর রহমান সহকারী শিক্ষক বাট্টা মিলন বহুমুখী উচ্চ বিদ্যালয়, তারাকান্দা, ময়মনসিংহ।

তিনি জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ এর অত্র উপজেলা শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক, নির্বাচিত হয়ে ছিলেন। তিনি বাংলাদেশ স্কাউটস তারাকান্দা উপজেলা শাখার স্কাউট লিডারের দায়িত্ব পালন করছেন।

নতুন কারিকুলাম “জাতীয় শিক্ষাক্রম বিস্তরণ ” উপজেলা পর্যায়, স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের মাস্টার ট্রেইনার, সদস্য উপজেলা কিশোর কিশোরী ক্লাব, সদস্য উপজেলা ক্রীড়া সংস্থা, উপজেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহে দেশাত্ববোধক গান, রবীন্দ্র সঙ্গীত, নজরুল সঙ্গীত, লোক সঙ্গীত, জারীগান, লোক নৃত্য ও তাৎক্ষনিক অভিনয়ে বিচারকের দায়িত্ব পালন করেন।

সকল জাতীয় অনুষ্ঠান, শীতকালীন ও গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় উপস্থাপনার দায়িত্ব পালন করেন।

ICT4E জেলা শিক্ষক অ‍্যাম্বাসেডর,ময়মনসিংহ, এ ছাড়া ও তিনি বিদ্যালয়ে স্টাফ কাউন্সেলে সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২১/০৫/২০২৩     

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.