নওগাঁঃ জেলার পত্নীতলা উপজেলার কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহের নিগারের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। ১৭ মে ২৯ জন অভিভাবক প্রতিকার চেয়ে উপজেলা শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগের অনুলিপি উপজেলা নির্বাহী অফিসার, জেলা শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করেছেন।
জানা গেছে, উপজেলার পাটিচরা ইউনিয়নের কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহের নীগার দীর্ঘদিন থেকে নানা অনিয়মের সঙ্গে জড়িত। কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে যা খুশি তাই করেন। তিনি রাজনৈতিক প্রভাব দেখিয়ে শিক্ষার্থী অভিভাবক ও ম্যানেজিং কমিটির সদস্যদের সঙ্গেও খারাপ আচরণ করেন।
১৬ মে থেকে শুরু হওয়া প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার জন্য দ্বিতীয় শ্রেণি শিক্ষার্থীদের কাছ থেকে ৩০ টাকা, তৃতীয় ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের কাছে থেকে ৪০ টাকা ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের কাছ থেকে বাধ্যতামূলক ৫০ টাকা আদায় করছেন। এছাড়াও তিনি স্কুলে সময়মতো আসেন না। স্কুলের নামে স্লিপসহ বিভিন্ন বরাদ্দের অর্থ খরচের হিসাব দেন না।
এ বিষয়ে কাশিপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহের নীগার জানান, প্রান্তিক পরীক্ষা ছাড়াও আমরা প্রতি মাসেই একটি করে পরীক্ষা নিই। তাই অনেক খরচ হয়। এ কারণেই কিছু টাকা নেওয়া হচ্ছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২১/০৫/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
