ঝালকাঠিঃ জেলার নলছিটিতে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন নলছিটি গার্লস স্কুল এন্ড কলেজের সিনিয়র সহকারী শিক্ষক মিলন কান্তি দাস।
শিক্ষার মান নিশ্চিতকরণ ও শিক্ষা ক্ষেত্রে বিভিন্ন অবদান রাখার জন্য উপজেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ বাছাই কমিটি তাকে স্কুল ক্যাটাগরিতে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত করেন। মিলন ২০০০ সাল থেকে শিক্ষকতা করছেন।
এর আগে ২০১৯ ও ২০২২ সালে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছিলেন মিলন। এ ছাড়া ২০১৯ সালে ঝালকাঠি জেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছিলেন তিনি। শিক্ষকতার পাশাপাশি লেখালেখি, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রেও অবদান রেখে আসছেন।
এ ব্যাপারে মিলন কান্তি দাস বলেন, ২০০০ সালের ৩ সেপ্টেম্বর থেকে শিক্ষকতা পেশায় আছি। একাধিকবার মাস্টার ট্রেইনার হয়েছি। শিক্ষার্থীদের প্রাণবন্ত পাঠদান করতে নিরলসভাবে চেষ্টা করছি। প্রতিষ্ঠান ও উপজেলার যেকোনো প্রোগ্রামের সক্রিয়ভাবে অংশগ্রহণ করার পাশাপাশি শিক্ষার্থীদের সামাজিক, সাংস্কৃতিক ও সৃজনশীল মেধার বিকাশ ঘটাতে সচেতনতামূলক নাটকের মাধ্যমে নলছিটির অবদান নিয়ে কাজ করে যাচ্ছি।
নলছিটি গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহম্মদ জলিলুর রহমান আকন্দ জানান, মিলন কান্তি দাস একজন যোগ্য শিক্ষক হিসেবেই উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন। নলছিটির যেকোনো সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ করেন। করোনা মহামারির সময়ে একজন সম্মুখযোদ্ধা হিসেবে কাজ করেছেন। প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সৃজনশীল মেধার বিকাশে দেয়াল পত্রিকা, বিতর্ক, সাধারণ জ্ঞান, আবৃত্তি, সংগীত, নাটক, প্রামাণ্য চিত্র তৈরি করে সফলতার স্বাক্ষর রেখেছেন। তিনি তার শিক্ষার্থীদের কাছে এবং এলাকায় একজন আদর্শ শিক্ষক হিসেবে পরিচিত।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২১/০৫/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
