এইমাত্র পাওয়া

৮ জেলায় লোক নিচ্ছে স্ট্যান্ডার্ড ব্যাংক

শিক্ষাবার্তা ক্যারিয়ার ডেস্ক, ঢাকাঃ  স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের এভিপি টু এসভিপি হিসেবে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম : হেড অব ব্র্যাঞ্চ। পদের সংখ্যা : নির্ধারিত না। আবেদন যোগ্যতা : এমবিএ বা মাস্টার্স পাস করতে হবে। কোনো ধরনের তৃতীয় বিভাগে থাকা যাবে না। সিজিপিএ কমপক্ষে ২.৫০ থাকতে হবে।

পদ সংশ্লিষ্ট বিষয়ে ১০-১২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। জেনারেল ব্যাংকিং, ট্রেড ফাইন্যান্স, অপারেশনস অ্যান্ড ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট বিষয়ে জানাশোনা থাকতে হবে।

স্মার্ট, দলবদ্ধ হয়ে কাজের আগ্রহ থাকতে হবে। কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।

চূড়ান্ত নিয়োগের পর চাঁদপুর, চাপাইনবাবগঞ্জ, চট্টগ্রাম, ঢাকা, নরসিংদী, পটুয়াখালী, রাজশাহী, রংপুর জেলায় কাজের আগ্রহ থাকতে হবে।

আবেদন যেভাবে : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এখানে।

বেতন ও সুযোগ  সুবিধা : মাসিক বেতন আলোচনা সাপেক্ষে। কোম্পানির নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

আবেদনের শেষ তারিখ : ৬ জুন, ২০২৩

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৩/০৫/২০২৩     

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.