ঢাকাঃ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ পুলিশ কমিনার (ডিসি) পদ মর্যাদার তিন কর্মকর্তাকে রদবদল করা হয়েছে।
শনিবার ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।
বদলির আদেশ পাওয়া কর্মকর্তারা হলেন-ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের ক্রাইম বিভাগের ডিসি মো. আ. আহাদকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওয়ারি বিভাগের বদলি করা হয়েছে। একই বিভাগের উপ পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ আশরাফ হোসেনকে রমনা বিভাগে বদলি করা হয়েছে।
এছাড়া একই আদেশে রমনা বিভাগের মো. শহিদুল্লাহকে গুলশানের ডিসি করা হয়েছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২১/০৫/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
