এইমাত্র পাওয়া

এক্সিকিউটিভ নিচ্ছে যমুনা গ্রুপ

ঢাকাঃ যমুনা গ্রুপ সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের অডিট বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠান: যমুনা গ্রুপ

বিভাগ: অডিট

পদ: এক্সকিউটিভ/ সিনিয়র।

পদসংখ্যা: ১০টি।

শিক্ষাগত যোগ্যতা: অ্যাকাউন্টিং বিষয়ে বিবিএ পাস করতে হবে। এসিসিএ, এসিএ বা সমমান বিষয়ে কোর্স সম্পন্ন হলে অগ্রাধিকার দেওয়া হবে।

অতিরিক্ত যোগ্যতা: অডিট ইনভেস্টিগেশন, অডিটিং, ইন্টারনাল অডিটিং, ইনভেনটরি অডিট বিষয়ে জানাশোনা থাকতে হবে। কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। বিশ্লেষণ করার সক্ষমতা থাকতে হবে।

অভিজ্ঞতা: ২ বছর।

বয়সঃ ২৫-৩০ বছর।

প্রার্থীর ধরন: পুরুষ।

কাজের ধরন: ফুলটাইম

বেতন: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে।

অন্যান্য সুযোগসুবিধা: কোম্পানির নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

কর্মস্থল: দেশের যে কোন স্থান

আবেদনের নিয়ম: আগ্রহীরা https://jobs.bdjobs.com/jobdetails.asp?id=1147940&fcatId=1&ln=1 এর মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ: ৩১ মে, ২০২৩

সূত্র: বিডিজবস

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২০/০৫/২০২৩     

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.