এইমাত্র পাওয়া

৯০ হাজার বেতনে চাকরির সুযোগ, সপ্তাহে দুইদিন ছুটি

শিক্ষাবার্তা ক্যারিয়ার ডেস্ক, ঢাকাঃ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের করপোরেট কমিউনিকেশন অ্যান্ড ব্র্যান্ড ম্যানেজমেন্ট বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: ম্যানেজার। পদের সংখ্যা : ১টি। আবেদন যোগ্যতা : ম্যাস কমিউনিকেশন, জার্নালিজম, মিডিয়া রিলেশনস বিষয়ে স্নাতক পাস করতে হবে।

ব্র্যান্ড ম্যানেজমেন্ট, কমিউনিকেশনস এক্সপার্ট, প্ল্যানিং অ্যান্ড ডিজাইনিং বিষয়ে জানাশোনা থাকতে হবে। পদ সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

প্রার্থীর বয়সসীমা ২৮ বছর। নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবেন। যোগাযোগ দক্ষতা থাকতে হবে। ওয়ার্ড, এক্সেল ও পাওয়ার পয়েন্ট বিষয়ে জানাশোনা থাকতে হবে।

চূড়ান্ত নিয়োগের পর ঢাকায় কাজের আগ্রহ থাকতে হবে।

বেতন ও সুযোগ সুবিধা : মাসিক বেতন ৮০০০০-৯০০০০ টাকা। সঙ্গে মোবাইল বিল, টিএ, প্রভিডেন্ট ফান্ড, সাপ্তাহিক দুইদিন ছুটি, গ্রাচুযেটি, উৎসব ভাতা প্রদান করতে হবে।

আবেদন যেভাবে : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এখানে।

আবেদনের শেষ তারিখ : ২৬ মে, ২০২৩

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৯/০৫/২০২৩    

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.