নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে আগামী ২৫ মে অনুষ্ঠিতব্য উচ্চতর গণিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড। এর আগে ঘূর্ণিঝড় মোখার কারণে ১৪ মে ইংরেজি প্রথম পত্র বিষয়ের পরীক্ষাটি স্থগিত করা হয়েছিল।
বৃহস্পতিবার এই শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কামাল উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। কামাল উদ্দিন কালের কণ্ঠকে বলেন, গাজীপুরে নির্বাচনের কারণে ২৫ মে অনুষ্ঠিতব্য পরীক্ষাটি স্থগিত করার সিদ্ধান্ত হয়েছে।
বিজ্ঞপ্তিতে স্থগিত হওয়ার পরীক্ষা দুটির নতুন সময়সূচি প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়, ১৪ মে স্থগিত হওয়ার ইংরেজি প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৭ মে। উচ্চতর গণিত পরীক্ষা ২৫ মের পরিবর্তে ২৮ মে অনুষ্ঠিত হবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৮/০৫/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
