শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ শিক্ষা বিষয়ক দেশের অন্যতম প্রধান অনলাইন সংবাদ মাধ্যম শিক্ষাবার্তা ডটকম এর রংপুর অঞ্চলের নিজস্ব প্রতিবেদক হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক সুভাষ বিশ্বাস।
গত পহেলা এপ্রিল থেকে তিনি শিক্ষাবার্তা’র রংপুর অঞ্চলের দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি শিক্ষাবার্তা’র নীলফামারী জেলা প্রতিবেদক হিসেবে দীর্ঘদিন কর্মরত ছিলেন।
সুভাষ বিশ্বাস সাংবাদিকতা জীবনে দীর্ঘদিন জাতীয় দৈনিক এবং বিভিন্ন অনলাইন সংবাদ মাধ্যমে সুনামের সাথে কাজ করে আসছিলেন।
শিক্ষাবার্তা’য় যোগদান প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘদিন ধরেই গণমাধ্যমকর্মী হিসেবে কাজ করছি। বিভিন্ন জাতীয় দৈনিক এবং অনলাইন সংবাদ মাধ্যমে কাজ করেছি। তবে শিক্ষাবার্তা প্লাটফর্মটা একটু ব্যতিক্রম। এখানে কাজ করতে অন্যতম উৎসাহ পাই। আমার উপর যে দায়িত্ব দেওয়া হল আমি সেটা যথাযথভাবে পালনের চেষ্টা করব।
তিনি অনলাইন সংবাদ মাধ্যমটির প্রধান সম্পাদক এএইচএম সায়েদুজ্জামানসহ শিক্ষাবার্তা’র সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং সকলের সহযোগিতা কামনা করেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৫/০৫/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
