এইমাত্র পাওয়া
ফাইল ছবি

সব বোর্ডের সোমবারের এসএসসি পরীক্ষা স্থগিত

ঢাকাঃ বঙ্গোপসাগরে সৃষ্ট অতি প্রবল ঘূর্ণিঝড় মোখার কারণে সোমবারের (১৫ মে) এসএসসি পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত হয়েছে।

আজ রবিবার (১৪ মে) আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে, শনিবার (১৩ মে) ঘূর্ণিঝড় ‘মোখা’র কারণে চলমান এসএসসি বা সমমান পরীক্ষা ২০২৩-এর কুমিল্লা শিক্ষা বোর্ড, যশোর শিক্ষা বোর্ড, চট্টগ্রাম শিক্ষা বোর্ড, বরিশাল শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন ১৫ মে সোমবার অনুষ্ঠিতব্য পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে।

আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রশ্ন অভিন্ন হওয়ায় ১৫ মে অনুষ্ঠিতব্য সব বোর্ডের পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত হয়েছে।

স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরে জানিয়ে দেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের অনুরোধ জানানো হয়।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৪/০৫/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.