নাটোরঃ জেলার লালপুরে এস.এস.সি ও সমমান পরীক্ষায় বাবা ও মেয়ে আংশগ্রহণ করাকে কেন্দ্র করে এলাকায় আলোড়নের সৃষ্টি হয়েছে।
উপজেলার রুইগাড়ী উচ্চ বিদ্যালয় থেকে ভোকেশনাল শাখা থেকে এস.এস.সি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন আব্দুল হান্নান ওরফে মেয়র হান্নান (৪০)। আর গোপালপুর নর্থ বেঙ্গল সুগার মিলস্ হাইস্কুল থেকে তার মেয়ে হালিমা খাতুন (১৫) এস.এস.সি পরীক্ষায় অংশগ্রহণ করেছে বলে জানা গেছে। বাবা ও মেয়ে একসঙ্গে এস.এস.সি পরীক্ষায় অংশগ্রহণকে কেন্দ্র করে শিক্ষার প্রতি আগ্রহ বাড়াচ্ছে অনেকের মাঝে। আব্দুল হান্নান ২০২১ সালে পৌরসভা নির্বাচনে লালপুরের গোপালপুর পৌরসভা নির্বাচনে অংশগ্রহণ করে আলোড়ন সৃষ্টি করেন।
তবে সে নির্বাচনে পরাজিত হন। আব্দুল হান্নান উপজেলার গোপালপুর পৌরসভা এলাকার নারায়ণপুর মহল্লার মৃত আলহাজ লাল মিয়ার ছোট ছেলে। আব্দুল হান্নান জানান, ১৯৯৮ সালে নর্থ বেঙ্গল সুগার মিলস্ হাইস্কুল থেকে সে এস.এস.সি পরীক্ষায় অংশগ্রহণ করে অকৃতকার্য হয়। এরপর থেকে আর লেখাপড়া করতে পারেনি। সংসার জীবনে নেমে পড়ি। পৈত্রিক সূত্রে গোপালপুর রেলগেট এলাকায় প্রাপ্ত একটি দোকান পাই। সে দোকানে চা বিক্রয় করে ও জমিতে চাষ করে সুখেই চলছে আমাদের জীবন। এছাড়া তার মেয়ে হালিমা খাতুন জানান, আমি বাবাকে নিয়ে গর্বিত। আমার বাবাকে দেখে অন্যরা লেখাপড়ায় অনুপ্রাণিত হবে। বাবা ও আমি যেন ভালো ফলাফল করতে পারি এজন্য আপনারা দোয়া করবেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৪/০৫/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
