চট্টগ্রামঃ ঘূর্ণিঝড় ‘মোখাঁ’র কারণে আবহাওয়া অধিদফতর ৮ নম্বর মহাবিপদ সংকেত ঘোষণা করায় সব ধরনের অপারেশনাল কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। একই সঙ্গে বন্দর কর্তৃপক্ষ তাদের নিজস্ব অ্যালার্ট-৪ জারি করেছে। ফলে বন্দরের ইয়ার্ড ও জেটির সব ধরনের কার্যক্রম বন্ধ হয়ে গেছে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেন। অন্যদিকে একই কারণে শনিবার সকাল থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে বিমান উঠানামা বন্ধ ঘোষণা করা হয়েছে। শুক্রবার রাত ১১টা পর্যন্ত বিমান চলাচল চালু ছিল এই বিমান বন্দরে।
আবহাওয়া অধিদপ্তর ৮ নম্বর সতর্ক সংকেতে জারিরর পরপরই রেড এলার্ট-৪ জারি করে বন্দর কর্তৃপক্ষ। এরপর থেকে বন্দরে পণ্যবাহী জাহাজ থেকে পণ্য উঠানামা বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি বন্দরের জেটিতে অবস্থানরত মাদারভেসেলকে নিরাপদ স্থানে চলে নির্দেশ দেওয়া হয়। এ ছাড়া বন্দরে অবস্থানরত লাইটার জাহাজগুলোকে কর্ণফুলী নদীর দক্ষিণে নিরাপদ স্থানে যেতে বলা হয়েছে। ফলে জাহাজগুলো নির্দেশনা অনুযায়ী নিরাপদ স্থানে চলে যেতে শুরু করে।
এদিকে বিদ্যমান পরিস্থিতিতে বন্দরের জেটিতে অপারেশনাল ইকুইপমেন্ট ভালো করে বেঁধে নিরাপদে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
ঘূর্ণিঝড় ‘মোকা’র সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে বন্দর কর্তৃপক্ষ চারটি নিয়ন্ত্রণ কক্ষ খুলেছে। নিয়ন্ত্রণ কক্ষগুলো ২৪ ঘণ্টা খোলা থাকবে বলে বন্দরের পক্ষ থেকে জানানো হয়েছে।
এদিকে আবহাওয়া অধিদপ্তর ৮ নম্বর মহাবিপদ সংকেত জারি করায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর শনিবার থেকে সব ধরনের বিমান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে বিমান বন্দরের পরিচালক উইং কমান্ডার তাসলিম আহমেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত ফ্লাইট চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন তিনি।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৩/০৫/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
