মোখা: চাঁদপুর নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ

চাঁদপুরঃ চাঁদপুর থেকে শরীয়তপুর, ভোলা, বরিশাল, নারায়ণগঞ্জ ও ঢাকা নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

শুক্রবার রাতে এ ঘোষণা দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর নদী বন্দরের নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগ এবং বন্দর ও পরিবহন বিভাগের ভারপ্রাপ্ত উপ-পরিচালক শাহাদাত হোসেন।

তিনি জানান, বিআইডব্লিউটিএর পরিচালকের নির্দেশে শুক্রবার রাত ১০টা ১৫ মিনিট থেকে পরবর্তী নির্দেশ দেওয়ার আগ পর্যন্ত ঢাকা-চাঁদপুর, চাঁদপুর-নারায়ণগঞ্জ, ঢাকা-চাঁদপুর ভায়া শরীয়তপুর, মজু চৌধুরীর হাট (লক্ষীপুর) ইলিশা ঘাট (ভোলা) নৌ-পথের সব ধরনের লঞ্চ ও সি-ট্রাক চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মোখা ক্রমশ উপকূলের দিকে প্রবল বেগে এগিয়ে আসতে থাকায় এবং এর তীব্রতা বাড়তে থাকায় এ ঘোষণা দেওয়া হয়।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৩/০৫/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.