এইমাত্র পাওয়া

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি পরীক্ষা শুরু

ঢাকাঃ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ২০২৩ সালের এসএসসি পরীক্ষা শুক্রবার শুরু হয়েছে। প্রথমদিনের পরীক্ষা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

প্রথম দিন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মাহবুবা নাসরীন তিনটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, এ বছর ২২১টি পরীক্ষা কেন্দ্রে একযোগে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। প্রথম ও দ্বিতীয় বর্ষে মোট ৪০ হাজার ১৪ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে ছাত্রের সংখ্যা ২৫ হাজার ১৫১ জন, আর ছাত্রী সংখ্যা হচ্ছে ১৪ হাজার ৮৬৩ জন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১২/০৫/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.