এইমাত্র পাওয়া

কুষ্টিয়ায় ইসলাম শিক্ষা পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ

কুষ্টিয়াঃ জেলায় দৌলতপুরের খাস মথুরাপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এসএসসির ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের পরীক্ষার (সৃজনশীল) প্রশ্নপত্র পরীক্ষা চলাকালীন কেন্দ্রের বাইরে মানুষের হাতে হাতে দেখা গেছে।
প্রশ্ন নিয়ে পরীক্ষার্থীদের স্বজনদের উত্তরপত্র তৈরী করার জন্য ব্যস্ত থাকতে দেখা গেছে।

প্রাপ্ত তথ্যে জানা যায়, বৃহস্পতিবার এসএসসির ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের পরীক্ষার (সৃজনশীল) প্রশ্নপত্র পরীক্ষা শুরু হবার পরপরই খাস মথুরাপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে চলে আসে। বেলা ১১টা ১৬ মিনিটে কেন্দ্রের পিছনে প্রশ্ন নিয়ে পরীক্ষার্থীদের স্বজনদের উত্তরপত্র তৈরী ও পরীক্ষার্থীদের সরবরাহ করতে দেখা গেছে। তবে, কার কাছ থেকে প্রশ্ন পেলেন তা কেউ জানাতে চায়নি।

খাস মথুরাপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের কেন্দ্র সচিব আব্দুর রশিদ প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটেনি দাবি করে জানান, তার কেন্দ্রে এ ধরনের কোন ঘটনা ঘটেনি। পূর্বের ঘটনা এডিট করে ফেসবুকে ছড়িয়ে দেয়া হয়েছে বলে তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সর্দার আবু সালেক জানান, এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এক জরুরী সভায় ঐ কেন্দ্রের কেন্দ্র সচিব ও কক্ষ পরিদর্শকদের ডাকা হয়েছিল। সবাই প্রশ্ন ফাঁসের বিষয়টি অস্বীকার করেছেন বলে তিনি জানিয়েছেন।

উপজেলা নির্বাহী কর্র্মকর্তা মো. ওবায়দুল্লাহ জানান, প্রশ্ন ফাঁসের বিষয়টি এখন ও নিশ্চিত হওয়া যায়নি। এ ব্যাপারে একটি তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। যদি প্রশ্ন ফাঁসের সত্যতা পাওয়া যায় তবে, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১২/০৫/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.