এইমাত্র পাওয়া

প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষকদের জন্য যুক্তরাষ্ট্রের প্রশিক্ষণ

শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ বাংলাদেশিসহ বিশ্বের বিভিন্ন দেশের জন্য যুক্তরাষ্ট্রের ফুলব্রাইট বৃত্তির আবেদনের সময় বাড়ল। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ফুলব্রাইট ডিস্টিংগুইশড অ্যাওয়ার্ড ইন টিচিং প্রোগ্রাম ফর ইন্টারন্যাশনাল টিচার্স (ফুলব্রাইট ডিএআই) শিরোনামে এ শিক্ষা কার্যক্রমের জন্য আবেদনের সময় বাড়ল ৪ দিন। এটি বাংলাদেশের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ের শিক্ষকদের জন্য ক্রেডিটবিহীন পেশাগত বিনিময় কার্যক্রম।

ফুলব্রাইট ডিএআইতে আবেদনের শেষ দিন ছিল বৃহস্পতিবার (১১ মে)। আরও চারদিন আবেদন করতে পারবেন শিক্ষকেরা। এখন আবেদন করা যাবে ১৫ মে পর্যন্ত। ওই দিন বাংলাদেশ সময় ৯টা ৫৯ মিনিটের মধ্যে আবেদন করতে হবে আগ্রহী প্রার্থীদের। মার্কিন দূতাবাসের ফেসবুকে পেজে এসব কথা বলা হয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.