মুন্সীগঞ্জঃ জেলার সিরাজদিখানে ছাত্রী উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় শিক্ষককে মারধর অভিযোগে বিদ্যালয়ের নবম শ্রেণির দুই ছাত্রকে আটক করেছে পুলিশ।
বুধবার (১০ মে) উপজেলার রাজদিয়া অভয় পাইলট স্কুল অ্যান্ড কলেজের ইংরেজী শিক্ষক (খণ্ডকালীন) দ্বীন মোহাম্মদকে মারধর করে একই বিদ্যালয়ের নবম শেণির দু’ছাত্র মাকসুদুল ইসলাম ও রাশেদুল ইসলাম।
অভিযোগ সূত্রে জানা যায়, বিদ্যালয় নবম শ্রেণির ক্লাস চলাকালীন সময় দুই ছাত্র শ্রেণিকক্ষে ছাত্রীদের উত্যক্ত করায় শিক্ষক দ্বীন মোহাম্মদ শাসন করতে গেলে তারা শিক্ষকের ওপর চড়াও হয়ে মারতে আসে। এ সময় তিনি সেখান থেকে চলে যান।
পরে অন্য শ্রেণিকক্ষে ক্লাস নিতে গেলে ওই দুই ছাত্র অন্য শিক্ষার্থীদের সামনে তাকে এলোপাথারি কিল ও ঘুষি মেরে জখম করে।
ভুক্তভোগী শিক্ষক দ্বীন মোহাম্মদ মুঠোফোনে বলেন, বিকেল ৩টার দিকে আমি ক্লাস নিচ্ছিলাম। এ সময় ক্লাসের দুই ছাত্র মেয়েদের ইভটিজিং করে। আমি তাদের ইভটিজিং করায় তাদের শাসন করে ক্লাসরুম ত্যাগ করে অন্য ক্লাসে চলে যাই।
পরে নবম শ্রেণির ছাত্র মাকসুদুল ইসলাম ও রাশেদুল ইসলাম আমার ক্লাস রুমে ঢুকে আমার সাথে বেয়াদবি শুরু করে। একপর্যায়ে আমি তাদের বেয়াদবি করতে শাসন ও প্রতিবাদ করলে তারা আমার গায়ে হাত তোলে। স্কুল-সংশ্লিষ্ট সকলকে বিষয়টি অবগত করে ওই দুই ছাত্রের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছি।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হক জানান, বিষয়টি যাচাই বাছাই করে ব্যবস্থা নেয়া হবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১১/০৫/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
