চাঁদপুরঃ বাবা মিজান গাজী নেই। হঠাৎ তিনি চলে গেছেন না ফেরার দেশে। বাবার মরদেহ বাড়িতে রেখেই এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে সুমাইয়া আক্তার নামে এক পরীক্ষার্থী। সুমাইয়া চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের হামানকর্দ্দি পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয়ের ছাত্রী।
আজ বুধবার ভোর ৬টার দিকে সুমাইয়ার বাবা মিজান গাজী (৪৫) নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। মিজান গাজী পেশায় ক্ষুদ্র ব্যবসায়ী ছিলেন।
স্থানীয়রা জানান, সুমাইয়া হামানকর্দ্দি পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের ছাত্রী। আজ বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে পরীক্ষা দেন সুমাইয়া। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে সে সবার ছোট।
সুমাইয়ার স্কুলের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন বলেন, ‘সুমাইয়ার পরিবারের লোকজন জানিয়েছে রাতেই মিজান গাজী অসুস্থ হয়ে পড়েন। ভোর ৬টার দিকে তিনি মারা যান। বাদ আছর তার নিজ বাড়িতে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। বিদ্যালয়ের পক্ষ থেকে আমরা পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।’
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১০/০৫/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
