এইমাত্র পাওয়া

মউশিক শিক্ষকদের জাতীয়করণের দাবিতে স্মারকলিপি

দিনাজপুরঃ জেলার নবাবগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক শিশু ও গনশিক্ষা কার্যক্রমের শিক্ষকদের জাতীয়করণের দাবিতে প্রধানমন্ত্রী বরাবরে স্মারক লিপি প্রদান করা হয়েছে।

বুধবার বেলা ১০টায় মসজিদ ভিত্তিক শিশু ও গনশিক্ষা কার্যক্রম (মউশিক) শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ নবাবগঞ্জ শাখার উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ স্মারক লিপি প্রদান করা হয়।

এ সময় মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের নবাবগঞ্জ শাখার সভাপতি মোঃ আনোয়ার হোসেন, সাধারাণ সম্পাদক মোঃ নুরনবী মোস্তফা এবং সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসারের পক্ষে উপজেলা নির্বাহী অফিসারের অফিস সহকারী আজাহার আলী স্মারকলিপি গ্রহন করেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১০/০৫/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.