গণিত পরীক্ষায় ৭৫ শিক্ষার্থী বহিষ্কার

ঢাকাঃ এসএসসির গণিত পরীক্ষায় সারাদেশে ৭৫ জন শিক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন। এদিন বহিষ্কার হয়েছেন কক্ষ পরিদর্শকের দায়িত্বে থাকা তিনজন শিক্ষক। গণিত পরীক্ষা অনুপস্থিত ছিলেন ১৯ হাজার ১৯০ জন পরীক্ষার্থী।

সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসির গণিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে এসব তথ্য জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম।

নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনের এসএসসির গণিত পরীক্ষায় অংশ নেন ১৫ লাখ ৪৩ হাজার ৭৪৩ জন শিক্ষার্থী। এ পরীক্ষায় ১৫ লাখ ৬২ হাজার ৯৩৩ জন পরীক্ষার্থীর অংশ নেয়ার কথা ছিলো।

জানা গেছে, নয়টি সাধারণ বোর্ডের মধ্যে ঢাকা বোর্ডের ৫ হাজার ১১৭ জন, রাজশাহী বোর্ডের ২ হাজার ১৬ জন, কুমিল্লা বোর্ডের ২ হাজার ৩৮৩ জন, যশোর বোর্ডের ১ হাজার ৯০৩ জন, চট্টগ্রাম বোর্ডের ১ হাজার ৮৩৯ জন, সিলেট বোর্ডের ১ হাজার ১৬৫ জন, বরিশাল বোর্ডের ১ হাজার ৩৪১ জন, দিনাজপুর বোর্ডের ২ হাজার ১২৪ জন এবং ময়মনসিংহ বোর্ডের ১ হাজার ৩০২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে ঢাকা বোর্ডে ২২ জন, চট্টগ্রাম বোর্ডে ৩ জন, রাজশাহী বোর্ডে ২ জন, বরিশাল বোর্ডে ৭ জন, সিলেট বোর্ডে ১ জন, দিনাজপুর বোর্ডে ১২ জন, কুমিল্লা বোর্ডের ২১ জন এবং ময়মনসিংহ বোর্ডের ৭ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন। এছাড়া ঢাকা বোর্ডে কক্ষ পরিদর্শনের দায়িত্ব থাকা তিনজন শিক্ষককে বহিষ্কার করা হয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৯/০৫/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়র


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.