ঢাকাঃ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের এমবিএতে সেমিস্টার পদ্ধতি চালু করা হয়েছে। ঢাবির নিয়মিত প্রোগ্রামের নিয়মাবলী অনুসারে অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২১-২২ শিক্ষাবর্ষ থেকে (যারা ২০১৭-১৮ সেশন বিবিএ ১ম বর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি হয়েছে) তাদের এমবিএ প্রোগ্রাম ৪৮ ক্রেডিটে ছয় মাস করে দুই সেমিস্টারে পরিচালিত হবে।
জানা যায়, এ বিষয়ে গত বছর ২০ জুন বিজনেস স্টাডিজ অনুষদের ডিনের কক্ষে একটি সভা অনুষ্ঠিত হয়। প্রোগ্রামের সমন্বিত সিলেবাস প্রণয়নের জন্য গঠিত সাব কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সেমিস্টার পদ্ধতি চালু করা হয়।
সভায় এমবিএ সেমিস্টার পদ্ধতি নিয়মাবলী উল্লেখ করা হয়। বলা হয়েছে, এমবিএ ২০২০-২১ শিক্ষাবর্ষ পর্যন্ত ঢাবি অধিভুক্ত সরকারি ৭ কলেজের বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত চার বিভাগের প্রোগ্রাম প্রচলিত সিলেবাস ও পরীক্ষা পদ্ধতিতে সম্পন্ন হবে।
ঢাবির নিয়মিত প্রোগ্রাম অনুসারে অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২১-২২ শিক্ষাবর্ষ থেকে এমবিএ প্রোগ্রাম ৪৮ ক্রেডিটে পরিচালিত হবে।
অধিভুক্ত সরকারি সাত কলেজের এমবিএ (মাস্টার্স) প্রোগ্রামের জন্য বিজনেস স্টাডিজ এর অধীনে ম্যানেজমেন্ট, একাউন্টিং, মার্কেটিং, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিষয়ের জন্য এক বছরে এমবিএ প্রোগ্রামে ৪৮ ঘণ্টা বণ্টন করা হয়েছে।
নিয়মাবলী
চূড়ান্ত পরীক্ষায় প্রতিটি কোর্সে সর্বমোট ছয়টি প্রশ্নের মধ্যে চারটি প্রশ্নের উত্তর করতে হবে। নম্বরের বণ্টন হবে ৪×২০= ৮০। উত্তরপত্র মূল্যায়নের জন্য দ্বৈত পরীক্ষা পদ্ধতি কার্যকরী হবে। তৃতীয় পরীক্ষণের ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়ম কার্যকরী হবে। (নিকটতম দুটি নম্বরের গড় হবে)।
টেবুলশনের কার্যাবলী পরীক্ষা কমিটি/কমিটির সুপারিশকৃত শিক্ষকমন্ডলী (দুজন) দ্বারা পরিচালিত হবে। যেসব ক্ষেত্রে সুস্পষ্ট নিয়মের অনুপস্থিত লক্ষ্য করা যাবে, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়ম কার্যকরী হবে।
সংশ্লিষ্ট বিভাগসমূহ তাদের গঠিত কমিটি অবকোর্সেস এর মাধ্যমে কোর্স কারিকুলাম তৈরি করে অনুমোদনের জন্য অনুষদ সভায় পেশ করবেন। এমবিএ প্রোগ্রাম ছয় মাস মেয়াদী দুটি কোর্সের মাধ্যমে সম্পন্ন হবে। মোট ১০টি পঠিতব্য কোর্স পাঁচটি করে দুটি সেমিস্টারে পাঠদান করা হবে। এমবিএ প্রোগ্রামে শ্রেণিকক্ষে পাঠদান ও পরীক্ষা ইংরেজি ভাষায় অনুষ্ঠিত হবে।
প্রতিটি পঠিতব্যে মোট ১০০ নম্বর বণ্টন করা হবে। ক্লাসে উপস্থিতি ৫ নম্বর, এসাইনমেন্ট, প্রেজেন্টেশন ও ক্লাস পার্টিসিপেশন ৫ নম্বর, মিড টার্ম (১ ঘণ্টা) ১০ নম্বর, চূড়ান্ত পরীক্ষা ৩ ঘণ্টা ৮০ নম্বর বণ্টন করা হবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৯/০৫/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়র
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
