ঢাকাঃ সরকারিকৃত কলেজের অধ্যক্ষ পদে বদলি/পদায়ন পেতে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের অধ্যাপকদের আবেদন গ্রহণ শুরু হয়েছে।
ই-মেইলে এ আবেদন গ্রহণ শুরু করেছে শিক্ষা মন্ত্রণালয়।
বুধবার (১০ মে) পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন শিক্ষা ক্যাডারের অধ্যাপকরা।
এসব তথ্য জানিয়ে সম্প্রতি প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের অধ্যাপক পর্যায়ে আগ্রহী কর্মকর্তারা সদ্য সরকারিকৃত কলেজে অধ্যক্ষ পদে পদায়নে ১০ মে পর্যন্ত ই-মেইলে আবেদন পাঠাতে পারবেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৯/০৫/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়র
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল

