নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ সরকারি কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষের শূন্য পদের তথ্য চেয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। আগামী ১০ মের মধ্যে সরকারি কলেজ, সরকারি আলিয়া মাদরাসা ও সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষের শূন্য পদের তথ্য পাঠাতে বলা হয়েছে আঞ্চলিক পরিচালকদের।
গতকাল আঞ্চলিক পরিচালকদের এ নির্দেশনা দিয়ে আদেশ জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
অধিদপ্তরের কলেজ শাখার উপপরিচালক অধ্যাপক মো. ওয়াহিদুজ্জামান স্বাক্ষরিত আদেশে বলা হয়, বিভিন্ন সরকারি কলেজ, সরকারি আলিয়া মাদরাসা ও সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষের শূন্য পদের তথ্য আগামী ১০ মের মধ্যে ইমেইলে (ddgovtcollege@gmail.com) পাঠানোর জন্য বলা হলো।
আদেশটি সোমবার সব আঞ্চলিক পরিচালকদের পাঠিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৮/০৫/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
