এইমাত্র পাওয়া

ছয় ঘণ্টা বন্ধ থাকবে গ্রামীণফোনের রিচার্জ

নিউজ ডেস্ক।।

 রাত থেকে ৬ ঘণ্টা ডিজিটাল চ্যানেলে গ্রামীণফোনের মোবাইল রিচার্জ বন্ধ থাকবে। সোমবার (৮ মে) গ্রামীণফোন থেকে এক বার্তায় গ্রাহকদের এতথ্য জানানো হয়।

গ্রামীণফোন জানায়, ‘সিস্টেমের উন্নয়নের জন্য ৮ মে রাত ১১টা ৫৯ মিনিট থেকে ৯ মে সকাল ৬টা পর্যন্ত নগদ, উপায়, এসএসএল কমার্সসহ কিছু ডিজিটাল চ্যানেল দিয়ে মোবাইল রিচার্জ বন্ধ থাকবে। তবে এই সময় মাইজিপি অ্যাপ থেকে রিচার্জ করা যাবে।’

বিটিআরসির পরিসংখ্যান অনুযায়ী, ২০২২ সালের জুন মাসে দেশে মোবাইল গ্রাহক ছিল ১৮ কোটি ৩৫ লাখ ৮০ হাজার (১৮৩.৫৮ মিলিয়ন)। এর মধ্যে ৮ কোটি ৪৮ লাখ গ্রাহকই গ্রামীণফোন ব্যবহার করেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৮/০৫/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.