নিউজ ডেস্ক।।
পিরোজপুরে কাউখালীতে পরীক্ষার সময় দায়িত্ব অবহেলার কারণে দুই শিক্ষককে বহিষ্কার করেছে কেন্দ্র সচিব।
সোমবার উপজেলার কেন্দ্রীয় আলিম মাদরাসা কেন্দ্রে অনুষ্ঠিত দাখিল পরীক্ষা চলাকালীন এ ঘটনা ঘটে।
জানা গেছে, ওই দুই শিক্ষকের দায়িত্ব অবহেলায় পরীক্ষার কক্ষে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এসে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার সুলতানা এ বিষয়ে কেন্দ্র সচিব মাওলানা হোসাইন আহমেদকে ব্যবস্থাগ্রহণের নির্দেশ দেন। কেন্দ্র সচিব তাৎক্ষণিক কক্ষে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক দারুস সুন্নত কামিল মাদরাসার আইসিটি শিক্ষক মো: আসাদুজ্জামান ও বিজয়নগর আলিম মাদরাসার শরীরচর্চা শিক্ষক প্রসাদ কুমার মণ্ডলকে পরীক্ষা সংক্রান্ত সকল প্রকার দায়িত্ব থেকে বহিষ্কার করেন।
কেন্দ্র সচিব মাওলানা হোসাইন আহমেদ বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের বহিষ্কার করা হয়েছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৮/০৫/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
