নওগাঁঃ জেলার সাপাহার সরফতুল্লাহ ফাজিল মাদরাসায় দাখিল পরীক্ষার কেন্দ্র থেকে তিন শিক্ষককে প্রত্যাহার করা হয়েছে।
রবিবার (৭ মে) সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শারমিন জাহান লূনা কেন্দ্র পরিদর্শনে গিয়ে দায়িত্বে অবহেলার দায়ে তিন শিক্ষককে এক বছরের জন্য সব পাবলিক পরীক্ষার দায়িত্ব থেকে প্রত্যাহার করেছেন।
প্রত্যাহার হওয়া শিক্ষকরা হলেন- উপজেলার চাঁচাহার ফাজিল মাদরাসার সহকারী শিক্ষক মো. গোলাম রাব্বানী, হাপানিয়া ফাজিল মাদরাসার সহকারী শিক্ষক মো. আজিজুর রহমান এবং পাহাড়িপুকুর দাখিল মাদরাসার সহকারী শিক্ষক মো. মোরসালিন।
কেন্দ্রসচিব অধ্যক্ষ মো. মোসাদ্দেক হোসেন শিক্ষক প্রত্যাহারের বিষয়টি স্বীকার করে বলেন, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কর্তৃক ওই তিন শিক্ষককে প্রত্যাহার করা হয়েছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৭/০৫/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
