চাঁপাইনবাবগঞ্জঃ জেলার গোমস্তাপুরে টাকার বিনিময়ে এসএসসি ও দাখিল পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার (৭ মে) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার এ এইচ এম আব্দুর রাকিব প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানান।
গ্রেফতার হাসিব (২০) গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের বঙ্গেশপুর গ্রামের আব্দুস শুকুরের ছেলে এবং হামিদুর রহমান শান্ত (২০) নয়রশিয়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
পুলিশ সুপার এ এইচ এম আব্দুর রাকিব বলেন, গ্রেফতার ব্যক্তিরা মোবাইলে ভুয়া ফেসবুক আইডি তৈরি করে সেখানে এসএসসি ও দাখিল পরীক্ষার ভুয়া নমুনাপত্র আপলোড করেন। এবং ১০০ শতাংশ কমন আসবে বলে প্রতারণার ফাঁদ পেতেছিল। পরবর্তীতে দেশের বিভিন্ন জেলা উপজেলা হতে শিক্ষার্থী ও অভিভাবকরা ম্যাসেঞ্জারে যোগাযোগ শুরু করলে টাকার বিনিময়ে এসএসসি বোর্ড পরীক্ষার প্রশ্নপত্র দেওয়া হবে বলে প্রলোভন দেখায়। এবং সেই ফাঁদে পা দিয়ে যারা টাকা পাঠায় পরবর্তীতে তাদের ওই ফেসবুক আইডি থেকে ব্লক করে দেওয়া হয়।
এমন অভিযোগ পাওয়ার পরেই তথ্য প্রযুক্তির মাধ্যমে গতকাল তাদের নিজ বসতবাড়ি থেকে তাদেরকে গ্রেফতার করেন। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ফেসবুক আইডি ব্যবহৃত মোবাইল ফোন ও প্রতারণার নগদ ২৭ হাজার টাকাসহ গ্রেফতার করেন।
এ ঘটনায় আজ রবিবার গোমস্তাপুর থানায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৭/০৫/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
