ঢাকাঃ বঙ্গোপসাগরে যে লঘুচাপ সৃষ্টির বার্তা দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর তা এখনও বহাল আছে। সংস্থাটি জানায়, রবিবার (৭ মে) দেশের বেশির ভাগ এলাকার বাড়তে পারে তাপমাত্রা। তবে বিকেলের দিকে বজ্রসহ ঝড়বৃষ্টি শুরু হতে পারে।
সংস্থাটি আরও জানায়, আগামী দু-এক দিনের মধ্যে এই লঘুচাপ সৃষ্টি হতে পারে। পরে যা নিম্নচাপেও রূপ নিতে পারে। ‘মোখা’ নামের এই ঘূর্ণিঝড়ের পূর্ব প্রস্তুতি নিতে শুরু করেছে উপকূলের ঝুঁকিতে থাকা মানুষ।
আবহাওয়া অধিদপ্তর বলছে, রবিবার নাগাদ সৃষ্ট ঘূর্ণি বাতাস নিম্নচাপে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। যা পরে ঘূর্ণিঝড়ে মোখায় রূপ নেবে কি না তা জানতে আরও সময় লাগবে। তবে এর প্রভাবে আগামী কয়েকদিন তাপমাত্রা বাড়বে।
এদিকে শনিবার (৬ মে) বিকেলে রাজধানীতে সামান্য বৃষ্টি হলেও তা বেশিক্ষণ স্থায়ী ছিল না।
শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেতুলিয়ায় ২০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস আর দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারে ৩৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ২৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং গতকাল সর্বোচ্চ ৩৫ দশমিক সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৭/০৫/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
