ঝালকাঠিঃ রাজাপুরে রাস্তা থেকে তুলে নিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বাইপাসসংলগ্ন ১নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে শনিবার সকালে মামলা করেছেন।
অভিযুক্তের নাম মো. সাকিব হোসেন। তিনি উপজেলার মঠবাড়ি ইউনিয়নের বদনীকাঠি গ্রামের মো. নুরু হোসেনের ছেলে।
ঘটনার পর থেকে সাকিবসহ তার পরিবার গা ঢাকা দিয়েছে।
রাজাপুর থানার উপপুলিশ পরিদর্শক সঞ্জিব কুমার পাহলান বলেন, আসামিকে গ্রেফতার করতে চেষ্টা চলছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৬/০৫/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
