শিক্ষার্থীদের ফুল দিতে এসে মার খেলেন ছাত্রদল

ঢাকাঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে ক্যাম্পাসে এসে হামলার শিকার হয়েছেন ছাত্রদলের নেতা-কর্মীরা। ছাত্রদলের অভিযোগ, ফুল দেওয়া শেষে ফেরার পথে তাদের ওপর হামলা চালায় ছাত্রলীগ।

শনিবার (৬ মে) দুপুর ১টার দিকে ঢাবি কার্জন হল সংলগ্ন হাইকোর্ট মোড়ে এ হামলার ঘটনা ঘটে।

হামলায় আহতরা হলেন ঢাবি শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মমিনুল ইসলাম জিসান, যুগ্ম সম্পাদক রাজু আহমেদ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সাংগঠনিক সম্পাদক অনিক আহমেদ, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রলীগের যুগ্ম সম্পাদক আবদুল্লাহ তালুকদার সাব্বির ও স্যার এ এফ রহমান হল ছাত্রদলের নেতা আরিফুর রহমান।

ঢাবি ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম জানান, ভর্তি পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানানো শেষে আমরা হাইকোর্টের দিকে যাচ্ছিলাম। এ সময় পেছন থেকে মোটরসাইকেলে করে সেখানে আসেন ছাত্রলীগের একদল নেতা-কর্মী। তারা লাঠিসোঁটা নিয়ে আমাদের ওপর এলোপাতাড়ি হামলা চালান।

ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান বলেন, ছাত্রলীগ কর্মীরা ভর্তিচ্ছু শিক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে এবং অভিভাবকদের দেখাশোনায় ব্যস্ত ছিল। আমরা এই ঘটনার সঙ্গে জড়িত ছিলাম না। তবে অভ্যন্তরীণ বিরোধের জের ধরে ছাত্রদলের ২ গ্রুপের মধ্যে এ ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৬/০৫/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.