স্কুল কর্তৃপক্ষের অবহেলায় মারা গেল শিশুটি

সুভাষ বিশ্বাস, নিজস্ব প্রতিবেদক, রংপুর অঞ্চলঃ  নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় পুটিমারী ইউনিয়নের ভেরভেরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান লোহার গেট ভেঙে পড়ে মুনতাহার আক্তার নামে ৪ বছরের ১ শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে (শনিবার ৬ মে) সকাল ৭টার দিকে।

নিহত মুনতাহার আক্তার একই ইউনিয়নের মাঝাপাড়া হাজীরহাট গ্রামের মজনু মিয়ার মেয়ে।

এলাকাবাসী জানায়, শনিবার সকাল ৭টার দিকে,বিদ্যালয় মাঠে লোহার গেটের পাশে খেলছিল শিশু মুনতাহার। এসময় লোহার গেটটি ভেঙে শিশুটির গায়ের উপরে পড়লে গুরুত্বর আহত হয় সে। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকের পরামর্শে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে মৃত্যু হয় তার।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজিব কুমার রায়। তিনি জানান,‘বিদ্যালয় গেটে আহত শিশুটি রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। মরদেহ আসার পর আইনী প্রক্রিয়া সম্পন্ন করা হবে।’

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৬/০৫/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.