রাঙ্গামাটিঃ রাতের আকাশে ঝলমল করা গ্রহ-নক্ষত্র দেখার সুযোগ পাচ্ছেন রাঙামাটির স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। দেশব্যাপী বিজ্ঞান শিক্ষা ও উদ্ভাবনী কার্যক্রমকে উৎসাহিত করার লক্ষ্যে শিক্ষার্থী ও তরুন প্রজন্মের সুস্থ বিনোদনের সুবিধা নিশ্চিতকল্পে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের উদ্যোগে এ আয়োজন করা হচ্ছে।
জেলা প্রশাসন সুত্রে জানা গেছে, আজ ৫ মে শুক্রবার রাঙামাটি কেন্দ্রিয় শহীদ মিনার চত্তরে সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত ভ্রাম্যমান অত্যাধুনিক টেলিস্কোপের মাধ্যমে গ্রহ-নক্ষত্র দেখার সুযোগ করে দিচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর। রাঙামাটি জেলার স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা গ্রহ-নক্ষত্র দেখার সুযোগ পাবেন।
নির্ধারিত সময়ে উক্ত কর্মসূচিতে সংশ্লিষ্ট সকলকে অংশগ্রহণ করার জন্য রাঙামাটি জেলা প্রশাসন থেকে অনুরোধ করা হয়েছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৫/০৫/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
