এস এম রফিকুল ইসলাম, জেলা প্রতিবেদক, মেহেরপুরঃ জেলার গাংনীতে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের উপজেলা ও পৌর কমিটি গঠন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে গাংনী সরকারি ডিগ্রি কলেজের কনফারেন্স রুমে কমিটি গঠনের লক্ষ্যে সভা অনুষ্ঠিত হয়।
গাংনী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলামের সভাপতিত্বে এবং সংগঠনের উপজেলা সাধারণ সম্পাদক শফি কামাল পলাশ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি ও মেহেরপুর সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ দ প্রফেসর হাসানুজ্জামান মালেক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ও সংগঠনের সদর উপজেলা সভাপতি প্রফেসর রফিকুল ইসলাম এবং জাতীয় কন্যা এডভোকেসী ফোরামের সভাপতি সিরাজুল ইসলাম ও সংগঠনের সাধারণ সম্পাদক সাইদুর রহমান।
অনুষ্ঠানে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের গাংনী উপজেলা সভাপতি হিসেবে গাংনী সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক শফি কামাল পলাশকে নির্বাচিত করা হয়েছে।
পৌর কমিটির সভাপতি হিসেবে একরামুল হক ও সাধারণ সম্পাদক হিসেবে সাংবাদিক নুরুজ্জামান পাভেলকে নির্বাচিত করা হয়েছে। অনুষ্ঠানে মেহেরপুর জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ/প্রধান শিক্ষক/শিক্ষকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাসানুজ্জামান মালেক বলেন, ডঃ ওয়াজেদ মিয়ার হাতে গড়া সংগঠন বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ মানুষের কল্যাণে কাজ করে যাবে। বিশেষ করে শিক্ষক সমাজকে এগিয়ে আসতে হবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৪/০৫/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
