নিজস্ব প্রতিবেদক।।
প্রাথমিক সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষকরা। বৃহস্পতিবার (৪ মে) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে মানববন্ধন করে ১০ম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদ।
প্রাথমিক বিদ্যালয়র শিক্ষকরা বলেন, শিক্ষকরা সম্মানের সাথে বাঁচতে চায়, তাই ১০ম গ্রেডের বিকল্প নাই। তারা অভিযোগ করেন, অষ্টম শ্রেণি পাস ড্রাইভারের বেতন গ্রেড ১২তম অথচ স্নাতক পাস শিক্ষকদের বেতন গ্রেড ১৩তম।
মানুষ গড়ার কারিগর শিক্ষকদের মর্যাদা দিতে সরকারের কার্পণ্য দেখে হতাশার কথা জানান আন্দোলনকারীরা। এ সময় প্রাথমিক শিক্ষকদের ১০ গ্রেড বাস্তবায়নের জন্য সরকার প্রধানের সহযোগিতা চান তারা।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৪/০৫/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
