নিজস্ব প্রতিবেদক।।
আগামী অর্থবছরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ব্যয় নির্বাহের জন্য প্রায় ৩৫ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করা হয়েছে। যা চলতি অর্থবছরের তুলনায় ৩ হাজার কোটি টাকা বেশি।
সম্প্রমি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বাজেট ম্যানেজমেন্ট কমিটির (বিএমসি) সভায় এই বাজেট প্রস্তাব করা হয়। প্রস্তাবটি অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
বিএমসি সভা সূত্রে জানা গেছে, ২০২৩-২৪ অর্থবছরের জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বাজেট ধরা হয়েছে ৩৪ হাজার ৭১৬ কোটি টাকা। এর মধ্যে অনুন্নয়ন ব্যয় ধরা হয়েছে ২২ হাজার ৬৯৮ কোটি টাকা। আর উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ১২ হাজার ১৮ কোটি টাকা।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, অনুন্নয়ন বাজেটের ২২ হাজার
৬৯৮ কোটি টাকার মধ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর পাবে ২২ হাজার ৫৪৫ কোটি। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পাবে ১২৩ কোটি টাকা আর উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর বাজেট ধরা হয়েছে ২৯ কোটি ৭৪ লাখ টাকা। মন্ত্রণালয়ের নিজস্ব বাজেট থেকে নেপ ৯ কোটি ৩৪ লাখ টাকা ও শিশু কল্যাণ ট্রাস্ট ৪৪ কোটি ৯৩ লাখ টাকা পাবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৪/০৫/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
