এইমাত্র পাওয়া

৩য় দিনে বরিশাল বোর্ডে অনুপস্থিত ১১৮২ পরীক্ষার্থী

বরিশাল: চলতি এসএসসি পরীক্ষায় ইংরেজি (আবশ্যিক) প্রথম পত্রে বরিশাল শিক্ষা বোর্ডে অনুপস্থিত ছিল মোট ১ হাজার ১৮২ জন পরীক্ষার্থী। এছাড়া মোট ৯ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (৩ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক অরুন কুমার গাইন।

তিনি জানান, বিভাগের ৬ জেলায় মোট ১৯০টি পরীক্ষা কেন্দ্রে আজ (৩ মে) মোট ৮৬ হাজার ১৮৯ জনের পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। তবে এরমধ্যে অংশ নিয়েছে ৮৫ হাজার ৭ জন। ফলে অনুপস্থিতির সংখ্যা ১১৮২ জন। আর শতকরা হিসেবে এর হার ১ দশমিক ৩৭।

বোর্ড সূত্রে জানা গেছে, অনুপস্থিতির মধ্যে সর্বোচ্চ ৩৪৩ জন বরিশাল জেলায়, এরপর পটুয়াখালীতে ২৭১ জন, ভোলায় ২০৫ জন, পিরোজপুরে ১৩৮ জন, বরগুনায় ১১৫ জন ও ঝালকাঠিতে ১১০ জন রয়েছে।

এছাড়া ভোলায় ৬ জন, পটুয়াখালীতে ২ জন ও ঝালকা‌ঠি‌ জেলায় ১ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৩/০৫/২০২৩     

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.