এইমাত্র পাওয়া

বিদ্যালয়ের জমি নিয়ে দ্বন্দ্বে প্রাণ গেল সভাপতির

গোপালগঞ্জঃ জেলার কাশিয়ানী উপজেলার শ্রীপুর উচ্চবিদ্যালয়ের জমি মাপতে গিয়ে প্রতিপক্ষের আঘাতে প্রাণ গেল বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. রফিকুল ইসলামের (৭০)।

বুধবার (০৩ মে) দুপুরে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বিদ্যালয়ের আধিপত্য নিয়ে মাহমুদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাসুদুর রহমান এবং বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. রফিকুল ইসলামের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। রফিকুল ইসলাম আজ বুধবার স্থানীয় কিছু লোক নিয়ে বিদ্যালয়ের জমি মেপে বুঝে নেওয়ার চেষ্টা করছিলেন। এ সময়ে গোয়াল গ্রামের হাসেম মজিদের ছেলে নজরুল ইসলাম তার সঙ্গীদের নিয়ে সভাপতিকে মারধর করে। এতে তিনি অসুস্থ হয়ে পড়লে মুকসুদপুর উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কাশিয়ানী থানার পরিদর্শক (তদন্ত) শাহীন মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ পেলেই অপরাধীদের বিরুদ্ধে মামলা রুজু করা হবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৩/০৫/২০২৩     

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.