ঢাকাঃ দায়িত্বে অবহেলার দায়ে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পিয়ারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্রে দায়িত্বরত দুই শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২ মে) বাংলা দ্বিতীয়পত্রের পরীক্ষা চলাকালে তাদের অব্যাহতি দেওয়া হয়।
অব্যাহতি পাওয়া দুই শিক্ষক হলেন গিধারীপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (সমাজ বিজ্ঞান) শিউলি বেগম ও নান্দিশহর উচ্চ বিদ্যালয়ের কৃষি বিষয়ক শিক্ষক আব্দুল্লাহ আল-মতি।
পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, ওই দুই শিক্ষক যে কক্ষে দায়িত্বপালন করছিলেন সেখানে বেশ কয়েকজন পরীক্ষার্থী বহুনির্বাচনী নৈব্যত্তিক পরীক্ষায় একই সেট পূরণ করছিল। যেটা দেখার দায়িত্ব ছিল ওই শিক্ষকদের। তা না করায় তাদের অব্যাহতি দেওয়া হয়েছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০২/০৫/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
