রাজশাহীঃ প্রধানমন্ত্রী স্বর্ণপদক- ২০১৯ এর জন্য মনোনীত হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নয় শিক্ষার্থী। রবিবার (৩০ এপ্রিল) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে মনোনীত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৯ সালের প্রধানমন্ত্রীর স্বর্ণপদকের জন্য সরকারি ও বেসরকারি ৩৭টি বিশ্ববিদ্যালয়ের ১৭৮ জন মেধাবী শিক্ষার্থীকে প্রাথমিকভাবে মনোনীত করা হয়েছে। এই তালিকায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৯ শিক্ষার্থীর নাম প্রকাশ করা হয়েছে।
স্বর্ণপদকের জন্য মনোনীত শিক্ষার্থীরা হলেন- কলা অনুষদভুক্ত আরবী বিভাগের হাসমতুল্লাহ, আইন অনুষদভুক্ত আইন বিভাগের আফসান এলাহি, বিজ্ঞান অনুষদভুক্ত পরিসংখ্যান বিভাগের মো. কাদেরী কিবরিয়া, ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের রমজান আলী, সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত আন্তর্জাতিক সম্পর্ক (আইআর) বিভাগের মোস্তাকিম খান, জীববিজ্ঞান অনুষদভুক্ত উদ্ভিদবিজ্ঞান বিভাগের ইসরাত জাহান ইলা, কৃষি অনুষদভুক্ত এগ্রোনোমী অ্যান্ড এগ্রিকালচার এক্সটেনশন বিভাগের সুমাইয়া আফসানা সুমি, প্রকৌশল অনুষদভুক্ত ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. শরিফুল ইসলাম ও চারুকলা অনুষদভুক্ত গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের মনিকা আমেলিয়া।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী স্বর্ণপদক বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃক বিশ্ববিদ্যালয়ের প্রতিটি অনুষদের স্নাতক (সম্মান) শ্রেণির সর্বোচ্চ ফলাফলধারীদের প্রদান করা হয়। উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের মেধাবিকাশে উৎসাহিত করতে ২০০৫ সাল থেকে প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রদান করে আসছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০২/০৫/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
