ঢাকাঃ প্রধানমন্ত্রী স্বর্ণপদক- ২০১৯ এর প্রাথমিকভাবে নির্বাচিতদের তালিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। যেখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৬ জন শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন। স্নাতক ও সম্মানের সর্বোচ্চ ফলাফলের ভিত্তিতে এ পদক দেওয়া হয়।হাঁটুর ব্যথা দ্রুত নিরাময় করুন। আবার তরুণ বোধ করতে কি করতে হবে?
জয়েন্টের ব্যথা একবারেই চলে যাবে
রবিবার (১ মে) প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মোট ১৭৮ জন শিক্ষার্থীদের নাম প্রকাশ করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মনোনীত ছয় শিক্ষার্থীরা হলেন- ব্যবসায় শিক্ষা অনুষদের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের মো. সাগর ইসলাম (৩.৯১) , বিজ্ঞান অনুষদের পরিসংখ্যান বিভাগের মো. ইসমাঈল হোসেন হৃদয় (৩.৯),কলা অনুষদের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সুরাইয়া বিনতে রফিক (৩.৮৬), সামাজিক বিজ্ঞান অনুষদের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মিতু রানী রায় (৩.৯) ,আইন অনুষদের আইন বিভাগের মাহমুদা আমির ইভা (৩.৭৬), লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের মাইক্রোবায়োলজি বিভাগের শারমিন আক্তার (৪.০০)। মনোনীত শিক্ষার্থীদের সকলে ২০১৪-১৫ সেশনের ও বিশ্ববিদ্যালয়ের ১০ম ব্যাচের শিক্ষার্থী।
খোঁজ নিয়ে জানা যায়, পদকপ্রাপ্তদের মধ্যে আইন বিভাগের শিক্ষার্থী মাহমুদা আমির ইভা এখন নিজ বিভাগেই শিক্ষকতা করছেন। অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, এটা আমার জন্য অবশ্যই অনেক আনন্দের। এখন আমি আমার আমার বিভাগেরই শিক্ষক হওয়ায় আনন্দ টা আমার জন্য আরও বেশি। আমার শিক্ষার্থীদেরও অনেক বেশি অনুপ্রেরণা যোগাবে।
বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড আইনুল ইসলাম বলেন, প্রতি বছরই শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী পদক দেওয়া হয়। নিঃসন্দেহে শিক্ষার্থীদের জন্য এই পদক আনন্দদায়ক।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০২/০৫/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
